রাজশাহীর তানোরে জুলাই শহিদ দিবস ২০২৬ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এ প্রস্তুতি সভা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নুর নাহার, তদন্ত ওসি মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান,
শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম খান, সমবায় অফিসার সহিদুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব আব্দুর রহিম,
পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, জামায়াত মনোনীত তানোর পৌরসভার মেয়র প্রার্থী মাহবুর রহমান চৌধুরী, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে বলেন, যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

