AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাদখোলা বাসে হলান্ডদের রাজকীয় সংবর্ধনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩৭ পিএম, ১৪ জুলাই, ২০২৬

ছাদখোলা বাসে হলান্ডদের রাজকীয় সংবর্ধনা

দীর্ঘ ২৮ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে স্মরণীয় সাফল্য অর্জন করেছে নরওয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া দলটি শেষ চারে উঠতে না পারলেও দেশে ফিরে পেয়েছে বীরের সম্মান। রাজধানী ওসলোয় লাখো সমর্থকের উচ্ছ্বাসের মধ্য দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।

কোয়ার্টার ফাইনালে ওঠার পথে নরওয়ে শক্তিশালী এক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলকে বিদায় করেছিল। তবে শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে তাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়।

May be an image of one or more people and crowd

পরাজয়ের হতাশা ছাপিয়ে সোমবার রাজধানী ওসলোয় উৎসবের আবহ তৈরি হয়। আল জাজিরার তথ্য অনুযায়ী, রাজপ্রাসাদ চত্বরে এক লাখের বেশি সমর্থক জড়ো হয়ে জাতীয় দলকে স্বাগত জানান।

May be an image of text

দেশে ফেরার পর বিমানবন্দরে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে দলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর শুরু হয় ছাদখোলা বাসে শহরজুড়ে বিজয়যাত্রা। রাজপ্রাসাদ থেকে কার্ল জোহান্স গেট পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো সমর্থক করতালি ও উল্লাসে খেলোয়াড়দের অভিনন্দন জানান।

May be an image of ‎one or more people, crowd and ‎text that says ‍‍`‎감 ALT ALTFORNORGE ALTFOR FOR NORGE GLAY GraYUng ne NUSA /ה‎‍‍`‎‎

আনুষ্ঠানিক সংবর্ধনার অংশ হিসেবে খেলোয়াড়েরা প্রথমে রাজা পঞ্চম হারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রাসাদের বাইরে এসে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। ক্রাউন প্রিন্স হ্যাকনের ড্রামের তালে ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপনও অনুষ্ঠিত হয়।May be an image of tennis and text

তবে অনুষ্ঠানের শেষ ভাগে উপস্থিত ছিলেন না তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড। প্রধান কোচ স্টালে সলবাকেন জানান, যুক্তরাষ্ট্র থেকে ফেরার ফ্লাইট বিলম্বিত হওয়ায় হলান্ড ও স্যান্ডার বার্গকে পরবর্তী বিমান ধরতে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল ছাড়তে হয়েছে।

May be an image of crowd and text

এরপরও উদযাপনে কোনো ভাটা পড়েনি। ছাদখোলা বাসে ওসলোর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন খেলোয়াড়রা। বিপুল জনসমাগমের কারণে কয়েক জায়গায় বাসের গতি থেমে যায় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে অতিরিক্ত ব্যবস্থা নিতে হয়। তবুও খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল অব্যাহত।

May be an image of crowd

প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা শেষে দলটি সিটি হল স্কয়ারে পৌঁছালে সেখানেও হাজারো সমর্থক তাদের অভিনন্দন জানান।

নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড দেশটির সম্প্রচারমাধ্যম এনআরকে-কে বলেন, যুক্তরাষ্ট্র ও নিজ দেশে যে ভালোবাসা ও সমর্থন তারা পেয়েছেন, তা তাদের সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এই অভিজ্ঞতা তিনি জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!