হোয়াইটওয়াশ এড়ানোর গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে একাদশে এসেছে তিনটি পরিবর্তন।
দলীয় সূত্রে জানা গেছে, সাকলাইন ও মোস্তাফিজুর রহমানকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। পাশাপাশি সৌম্য সরকারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
এর আগে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে যাওয়ায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য মানরক্ষার লড়াই।
চট্টগ্রামের সাগরিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দলই ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিল। অস্ট্রেলিয়া করেছিল ১৯৬ রান, জবাবে বাংলাদেশ থেমেছিল ১৮৯ রানে। দুই ইনিংস মিলিয়ে ৩৮৫ রান হওয়ায় ম্যাচটি হয়ে ওঠে হাই-স্কোরিং থ্রিলার।
আজকের ম্যাচে বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানোই এখন তাওহীদ হৃদয়ের দলের প্রধান লক্ষ্য।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

