জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু(৩৫) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমান এর সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
সে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্ব পাড়া গ্রামের উসমান আলীর ছেলে বলে জানা গেছে। নেশার টাকা যোগাতে গিয়েই এ চুরি ঘটনা ঘটিয়েছে বলে স্থনীয়রা অভিযোগ তুলেন।
স্থনীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমান এর সেচ পাম্প এলাকায় মজিবর রহমান ও অপর সেচ পাম্প মালিক মিষ্টার এর সেচ পাম্পের জন্য টাঙানো সার্ভিস তার রোববার গভীরর রাতে নিপু চুরি করতে যায়। এ সময় বিদ্যুতের তারে জডিয়ে পড়ে সেখানেই তার মৃত্যু হয়।
সকালে স্থানীয় পথচারীরা মাটিতে বিদ্যূতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশ কে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে লাশ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

