AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৫ এএম, ২৯ মে, ২০২৬

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার ঘোষিত এই দলে স্বাভাবিকভাবেই নেতৃত্বে রয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি হবে ৩৮ বছর বয়সী এই তারকার ষষ্ঠ বিশ্বকাপ।

২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দল থেকে এবারও বেশিরভাগ খেলোয়াড়কে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ মোট ১৭ জন রয়েছেন সেই শিরোপাজয়ী স্কোয়াড থেকে।

তবে গুঞ্জন থাকলেও দলে ফেরানো হয়নি অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া এই তারকা কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন।

ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার স্কোয়াডে ফিরেছেন। এছাড়া নতুন প্রজন্মের কয়েকজন তরুণ ফুটবলারও সুযোগ পেয়েছেন। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা ও জোসে ম্যানুয়েল লোপেজ প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন লেফটব্যাক মার্কোস আকুনা। এছাড়া রিয়াল মাদ্রিদের উদীয়মান প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথের মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়াও দলে জায়গা পাননি।

গ্রুপ পর্বে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর জর্ডান ও অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার:
লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার:
লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড:
লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্তিনেজ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!