AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিউট নারী হ্যান্ডবল লিগ: নড়াইল ট্রফি জিতল ওয়ারী ক্লাব


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪১ পিএম, ১৯ এপ্রিল, ২০২৬

কিউট নারী হ্যান্ডবল লিগ: নড়াইল ট্রফি জিতল ওয়ারী ক্লাব

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং  নড়াইল ক্রীড়া সংস্থার আয়োজনে ‘‘কিউট নারী হ্যান্ডবল লিগ-২০২৬’’ এর সমাপনী  অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে ওয়ারী ক্লাব ১৩-০৭ গোলে সিটি স্পোর্টস ক্লাবকে হারিয়ে শিরোপা ঘরে তুলে নেয়। ফাইনাল খেলা শেষে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. মোহাম্মদ আবদুল ছালাম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং আয়োজন কমিটির আহবায়ক মো. আহসান মাহমুদ রাসেল।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!