AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস

সানইয়ার উদ্দেশে রওনা জাতীয় পুরুষ বীচ হ্যান্ডবল দল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৪৪ পিএম, ১৮ এপ্রিল, ২০২৬

সানইয়ার উদ্দেশে রওনা জাতীয় পুরুষ বীচ হ্যান্ডবল দল

চীনের সানইয়া শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে জাতীয় পুরুষ বীচ হ্যান্ডবল দল। আগামী ২১-৩০ এপ্রিল পর্যন্ত চীনের সানইয়া শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে  ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস-২০২৬।

গেমসের হ্যান্ডবল ইভেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে চায়না সাউদার্ন এয়ারলাইন্সেরআজ শনিবার দুপুর ১: ৫ মিনিটে এক  ফ্লাইটে ঢাকা ত্যাগ করে জাতীয় পুরুষ বীচ হ্যান্ডবল দল।

গেমসের হ্যান্ডবল ইভেন্টে ২টি গ্রুপে মোট ১৫টি দেশ অংশগ্রহণ করছে। গ্রুপ ‘এ’-তে স্বাগতিক চীন এর প্রতিপক্ষ ইরান,
ফিলিপাইন, হংকং (চীন), ভারত, শ্রীলংকা ও বাহরাইন। অপরদিকে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ মোকাবেলা করবে ওমান, পাকিস্তান, জর্ডান, মালদ্বীপ, থাইল্যান্ড, কাতার এবং মঙ্গোলিয়ার সাথে।

গেমসে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে পল্টন¯’ আউটার মাঠে কৃত্রিম বীচ মাঠ তৈরী করে গত ০৯ জানুয়ারি হতে অনুশীলন শুরু করে জাতীয় পুরুষ বীচ হ্যান্ডবল দল।

আগামী ২১ এপ্রিল ২০২৬ গেমসে বাংলাদেশ এর প্রথম খেলা মালদ্বীপের সাথে।

খেলোয়াড়দের নাম
০১ রবিউল আওয়াল (অধিনায়ক)
০২ সালমান খান (সহ-অধিনায়ক)
০৩ তাজু হাসান
০৪ নাহিদ আলী
০৫ মো: জীবন অন্তর জেনিন
০৬ বিপুল ঘোষ
০৭ অনিক হাসান
০৮ মো: ফয়সাল
০৯ মো: খোকন মোল্লা
১০ অনিক পারিয়াল
অফিসিয়াল:
১১ মো: মাহবুবুল আলম চৌধুরী  (ম্যানেজার)
১২ তৌহিদুর রহমান সোহেল (প্রশিক্ষক)
 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!