AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমবার ছাদখোলা বাসে সংবর্ধনা পেল ছেলেদের ফুটবল দল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪১ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

প্রথমবার ছাদখোলা বাসে সংবর্ধনা পেল ছেলেদের ফুটবল দল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চ্যাম্পিয়ন ফুটবলাররা।

এবারই প্রথমবারের মতো ছেলেদের জাতীয় ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হচ্ছে। বিমানবন্দরেই তাদের জন্য প্রস্তুত রাখা হয় বিশেষভাবে সাজানো বাস।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রোনান সুলিভান-মানিক মিয়াদের হাতিরঝিল এম্ফিথিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে বাফুফের উদ্যোগে আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান।

এর আগে নারী ফুটবল দল সাফ জয়ের পর একাধিকবার ছাদখোলা বাসে সংবর্ধনা পেলেও পুরুষ দলের জন্য এটি প্রথম আয়োজন। গত আসরেও শিরোপা জিতলেও এমন আয়োজন হয়নি।

চ্যাম্পিয়ন দলকে বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাতিরঝিলে সংবর্ধনার মধ্য দিয়ে উদযাপন শেষ হবে এই ঐতিহাসিক অর্জন।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!