AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি থেকে পদত্যাগ করলেন পরিচালক ইয়াসির ফয়সাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫২ পিএম, ২ এপ্রিল, ২০২৬

বিসিবি থেকে পদত্যাগ করলেন পরিচালক ইয়াসির ফয়সাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিসিবি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সর্বশেষ বিসিবি নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বোর্ডে যুক্ত হয়েছিলেন ইয়াসির।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে বর্তমান কমিটি থেকে আরও দুই পরিচালক—ইশতিয়াক সাদেক এবং আমজাদ হোসেন—পদত্যাগ করেছেন। যদিও বিসিবি সভাপতি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি।

এদিকে দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা বিতর্ক ও বিরোধিতার মুখে রয়েছে বিসিবির বর্তমান কমিটি। নির্বাচনের পরপরই অনিয়মের অভিযোগ তুলে একাংশের ক্লাব কাউন্সিলররা বোর্ডকে বয়কট করেন। প্রথম বিভাগ লিগে কয়েকটি দলের অংশ না নেওয়ার ঘটনাও ঘটে, যার প্রভাব পড়ে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও।

একইসঙ্গে বিদ্রোহী কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে অনিয়মের তদন্ত চালাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সব মিলিয়ে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট প্রশাসন, আর একের পর এক পরিচালকের পদত্যাগ সেই অস্থিরতাকে আরও গভীর করছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!