AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেইমারবিহীন ব্রাজিল স্কোয়াড ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:২১ এএম, ১৭ মার্চ, ২০২৬

নেইমারবিহীন ব্রাজিল স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে ব্রাজিল। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ঘোষিত এই দলে জায়গা হয়নি তারকা ফুটবলার নেইমার জুনিয়রের।

সোমবার (১৬ মার্চ) রাতে ঘোষিত এই স্কোয়াড নিয়ে ব্রাজিল আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।

দলে নেইমার না থাকলেও নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান। এছাড়া দলে ফিরেছেন ইবানেজ ও দানিলো।

চোট ও ফিটনেস সমস্যার কারণে এডার মিলিটাও, ব্রুনো গুইমারেস ও এস্তেভাওকে স্কোয়াডে রাখা হয়নি। কোচ আনচেলত্তি জানিয়েছেন, খেলোয়াড়দের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় রেখেই দল নির্বাচন করা হয়েছে।

নেইমারকে না রাখার বিষয়ে সরাসরি কিছু না বললেও ধারণা করা হচ্ছে সাম্প্রতিক ইনজুরিই এ সিদ্ধান্তের পেছনে বড় কারণ। সর্বশেষ ক্লাব সান্তোসের হয়েও মাঠে নামতে পারেননি তিনি।

নতুনদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে আনচেলত্তি বলেন, জাতীয় দলের পরিবেশে তাদের মানিয়ে নেওয়ার সক্ষমতা যাচাই করা হবে। একই সঙ্গে স্কোয়াডের বাইরের খেলোয়াড়দেরও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বিশ্বকাপের আগে দলীয় সমন্বয় গড়ে তুলতেই এই দুটি প্রীতি ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন ব্রাজিল কোচ।

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, এডারসন।

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েস।

মিডফিল্ডার: অ্যান্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনিয়ো, গ্যাব্রিয়েল সারা।

ফরোয়ার্ড: এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!