AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তামিমের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩৬ পিএম, ১৫ মার্চ, ২০২৬

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তামিমের

পাকিস্তান সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে দ্রুত গতিতে রান তুলে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি।

এবার তৃতীয় ম্যাচে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৯৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই টাইগার ক্রিকেটার।

রোববার (১৫ মার্চ) মিরপুরে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।  ৪৭ বলে ফিফটি তুলে নেন তামিম। দুজন মিলে গড়েন ১০০ রানের বেশি জুটি, যা পাকিস্তানের বোলারদের শুরুতেই চাপে ফেলে দেয়।

বাংলাদেশের প্রথম উইকেটটি আসে ১৮তম ওভারে। পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বল হাতে আঘাত হানেন। আগ্রাসী হতে গিয়ে উইকেট হারান সাইফ হাসান, যিনি ৫৫ বলে ৩৬ রান করে বোল্ড হন।

তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম। অন্যদিকে তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ধীরে ধীরে ইনিংস গড়ছেন; তিনি ২৬ বলে ২২ রান করে তামিমকে সঙ্গ দিচ্ছেন। এতে ৯৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!