AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাহিদ রানার ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০১ পিএম, ১১ মার্চ, ২০২৬

নাহিদ রানার ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

মিরপুরে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ইনিংসের প্রথম পাঁচটি উইকেটই তুলে নিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার (ফাইফার) করেন তিনি। নিজের প্রথম পাঁচ ওভারের মধ্যেই এই কৃতিত্ব দেখান ডানহাতি এই পেসার।

২৩.৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৮২ রান।

নতুন বলে শুরুতে মিতব্যয়ী বোলিং করেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে তারা কেউই উইকেটের দেখা পাননি। এরপর ইনিংসের সপ্তম ওভারে স্পিন আক্রমণে আসেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, কিন্তু সেখানেও উইকেট আসেনি।

পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল তুলে দেন মিরাজ। আক্রমণে এসেই সাফল্য এনে দেন তিনি। ওভারের শেষ বলে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়ে ২৭ রান করা ওপেনার সাহিবজাদা ফারহান। এতে ৪১ রানের উদ্বোধনী জুটির ইতি ঘটে।

এরপর নিজের পরের চার ওভারের প্রতিটিতেই উইকেট তুলে নেন নাহিদ। শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান তিনি। তার এই বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানের টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে।

১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট উৎসবে যোগ দেন অধিনায়ক মিরাজ। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটন দাসের গ্লাভসে ক্যাচ করান তিনি। পরে ২৩তম ওভারে হোসাইন তালাতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। এতে ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!