AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে সাফের শুভসূচনা বাংলাদেশের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৪৩ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে সাফের শুভসূচনা বাংলাদেশের

নেপালে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা।

শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচজুড়ে ভুটানের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে গোলের বন্যা বইয়ে দেয় লাল-সবুজের দল।

বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন মুনকি আক্তার, তৃষ্ণা রানী ও আলপি আক্তার। এর মধ্যে মুনকি আক্তার চারটি গোল করে ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোলের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২৫ মিনিট। কর্নার থেকে সরাসরি বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে নেন মামনি চাকমা, যা ফুটবলে ‘অলিম্পিক গোল’ হিসেবে পরিচিত।

৪৩ মিনিটে তৃষ্ণা রানী ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে মুনকি আক্তার টানা দুই গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলের পর ৬০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রানী। ৭২ মিনিটে আলপি আক্তার গোলের খাতা খুলে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন।

৮০ মিনিটে মুনকি আক্তার হ্যাটট্রিক পূর্ণ করার পর যোগ করা সময়ে আরও একটি গোল করেন। ম্যাচের শেষদিকে অধিনায়ক অর্পিতা বিশ্বাসও গোলের তালিকায় নাম লেখান।

ভুটান আক্রমণে ওঠার চেষ্টা করলেও বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম ছিলেন নির্ভরতার প্রতীক। ৭০ মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে প্রতিপক্ষের একটি নিশ্চিত সুযোগ নস্যাৎ করেন তিনি।

রাউন্ড-রবিন লিগে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!