AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একদিনের জন্য ঢাকায় এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৮ এএম, ১৪ জানুয়ারি, ২০২৬

একদিনের জন্য ঢাকায় এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে সোনালি ট্রফি এসে পৌঁছেছে বাংলাদেশে। ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় পৌঁছানোর খবরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানানো হয়। এটি ফিফা বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ সফরের চতুর্থ আয়োজন। এ সময় ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার ও ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। সঙ্গে আছেন ফিফার দূত ২০০২ বিশ্বকাপজয়ী গিলবার্তো সিলভা।  ছবি: সময় নিউজ

আগামী ১১ জুন মেক্সিকোতে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই বৈশ্বিক ফুটবল আসরে। বিশ্বকাপ শুরুর আগেই ট্রফি সফরের মাধ্যমে ভক্তদের মধ্যে আগাম উৎসাহ ও উত্তেজনা ছড়িয়ে দিতে এই আয়োজন করছে ফিফা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি ঢাকার একটি পাঁচতারা হোটেল—র‍্যাডিসন ব্লুতে নেওয়া হয়। সেখানে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রফি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। কোকাকোলার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ইভেন্টে শুধুমাত্র নির্বাচিত অংশগ্রহণকারীরাই ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাচ্ছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের বৈধ প্রবেশ টিকিট (প্রিন্ট বা ডিজিটাল কপি) এবং কোকাকোলার ক্যাম্পেইন ক্যাপ প্রদর্শন করতে হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ট্রফি স্পর্শ, বড় ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিট হস্তান্তর এবং জাতীয় পতাকা বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ধারালো বা নিষিদ্ধ কোনো বস্তু নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

ফিফা বিশ্বকাপ ট্রফির এই সফর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বকাপ শুরুর আগে এই আয়োজন দেশের ফুটবলভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!