AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ক্যাপিটালস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২৬ পিএম, ১ জানুয়ারি, ২০২৬

টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ক্যাপিটালস

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে দুই দিন বন্ধ থাকার পর আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সংশোধিত সূচিতে বাতিল হয়েছে চট্টগ্রাম পর্ব, বাড়ানো হয়েছে সিলেট ভেন্যুর ম্যাচ সংখ্যা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। ম্যাচের টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ফলে আগে ব্যাট হাতে নামছে সিলেট টাইটান্স।

বছরের প্রথম দিনে দুপুর ১টায় শুরু হওয়া এই ম্যাচটি মূলত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেদিন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিপিএলের দিনের দুটি ম্যাচই স্থগিত করা হয়। ওই দিন সিলেটের বিপক্ষে চট্টগ্রাম এবং সন্ধ্যায় ঢাকার বিপক্ষে রংপুরের মাঠে নামার কথা ছিল।

চলতি আসরে এখন পর্যন্ত দুই দলই একটি করে জয় পেয়েছে। সিলেট টাইটান্স খেলেছে দুটি ম্যাচ—উদ্বোধনী ম্যাচে রাজশাহীর কাছে হারলেও পরের ম্যাচে নোয়াখালীর বিপক্ষে নাটকীয় জয় তুলে নেয় দলটি। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস তাদের একমাত্র ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে পরাজিত করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!