AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডি মারিয়ার হাতে বর্ষসেরা ফুটবল পুরস্কার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:১৭ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

ডি মারিয়ার হাতে বর্ষসেরা ফুটবল পুরস্কার

সোমবার (২২ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ডি মারিয়া ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান।

এই প্রতিযোগিতায় তিনি পেছনে ফেলে দিয়েছেন জাতীয় দলের দুই সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে।
এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় বার্ষিক সেরা ফুটবলারের খেতাব। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথমবার এই সম্মান জিতেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর একই স্বীকৃতি পাওয়া তার অদম্য মনোবল ও ধারাবাহিকতার প্রমাণ।

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, কিন্তু ঘরোয়া ফুটবলে ডি মারিয়ার ২০২৫ সাল ছিল খুবই স্মরণীয়। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ছাড়ার পর তিনি ফিরে এসেছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। লিগে ১৬ ম্যাচে ৭ গোল করা ছাড়াও দলের শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার।


একুশে সংবাদ/ওজি

Link copied!