AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ সূচি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:২৪ পিএম, ১৬ জুলাই, ২০২৪

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ সূচি

শ্রীলংকার মাটিতে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপ। আসন্ন এ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টা ৫৫ মিনিটে নিগার সুলতানা জ্যোতিরা ঢাকা ত্যাগ করেন।

এদিকে দেশ ছাড়ার আগে সোমবার (১৫ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। এ সময়ে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যও জানান টাইগ্রেস অধিনায়ক।

বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল উল্লেখ করে জ্যোতি বলেন, ‘সর্বশেষ এশিয়া কাপে আমরা সেমিফাইনালে যেতে পারিনি। এবার স্বাভাবিকভাবেই প্রথম লক্ষ্য সেমিফাইনাল। এর জন্য আমাদের প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘লম্বা সময় ধরে আমরা ভালো করছি না। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছি, কিন্তু দল হিসেবে ভালো করিনি। আমাদের মোমেন্টামের জন্য শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচটা ভালো করে শুরু করতে চাই।’

বাংলাদেশের ম্যাচসূচি-

২০ জুলাই: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

২২ জুলাই: বাংলাদেশ বনাম থাইল্যান্ড

২৪ জুলাই: বাংলাদেশ বনাম মালয়েশিয়া

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।


একুশে সংবাদ/ এস কে


 

 

Link copied!