বিশ্বকাপের একদিন আগেও নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরে গেছে টিম টাইগার্স। বিশ্বকাপের মূল পর্বে নামার আগের বাংলাদেশের চিন্তা থেকেই গেলো। সেই পুরনো কারণেই যে বাংলাদেশ বারবার ব্যর্থ হচ্ছে। ব্যাটিং ইনিংস শুরু করতে নেমেই টপ অর্ডার বারবার ধসে যাচ্ছে।
গতকাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একই চিত্র ফুটে উঠেছে। ৪১ রান করতেই ৫ উইকেট নেই। যার ফল ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১২২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
ম্যাচ হারার পর শান্ত বলেন, ‘আগে কী হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি, আমরা কতটুকু সক্ষম। আমাদের সাহসিকতার সঙ্গে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাসকিন–ফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ফিরলে খেলাটা অন্যরকম হবে।’
মূল পর্বে বাংলাদেশ ভালো করবে বলে জানিয়ে তিনি বলেন, ‘বোলাররা তাদের কাজটা দুর্দান্ত করেছে। বিশেষ করে শরিফুল এবং রিশাদের বোলিংয়ে আমরা খুশি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারেনি। তবে আশা করি মূল টুর্নামেন্টে ভালো কিছু করব।’
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

