AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১২ পয়েন্টে এগিয়ে গেল ইন্টার মিলান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫৬ পিএম, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

১২ পয়েন্টে এগিয়ে গেল ইন্টার মিলান

ক্রমেই সিরি-এ লিগের শিরোপার আরো কাছাকাছি পৌঁছে যাচ্ছে ইন্টার মিলান। বুধবার আটালান্টাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে লিগ টেবিলে ১২ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে ইন্টার। এদিকে ভিক্টর ওশিমেনের হ্যাট্রিকে সাসুলোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে নাপোলি।সান সিরোতে জয়ের মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় ইন্টার জয়ের ধারা ১১ ম্যাচ অব্যাহত রেখেছে। এর ফলে নিকটতম প্রতিদ্ব›দ্বী জুভেন্টাস আরো পিছিয়ে পড়লো।

সিমোনে ইনজাগির দলে কাল ছিলেন না ফ্রান্সেসকো আকারবি, হাকান কালহানোগ্লু ও মার্কোস থুরামের মত তারকারা। কিন্তু আটালান্টার বিপক্ষে নিজেদের প্রমানে কোন খুব একটা কষ্ট করতে হয়নি ইন্টারকে।মিডফিল্ডার আলেহান্দ্রো বাস্তোনি বলেছেন, ‘আমরা ভাল অনুভব করছি। গত কয়েক বছর ধরে আমরা যা করার চেষ্টা করেছি তার ফল এখন পাচ্ছি। বেশ কয়েক বছর ধরে আমরা বেশ কয়েকজন খেলোয়াড় একসাথে খেলছি। আমরা ধীরে ধীরে পরিনত হয়েছি।’

২৬ মিনিটে মাত্তেও ডারমেইনের গোলে এগিয়ে যায় ইন্টার। মৌসুমে ইন্টারের হয়ে এটাই ডারমেইনের প্রথম গোল। লটারো মার্টিনেজ প্রথমার্ধের  ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুন করেন। এবারের মৌসুমে মার্টিনেজের এটি ২৬তম গোল।

বিরতির নয় মিনিট পর মার্টিনেজের পেনাল্টি শট রুখে দেন মার্কো কারনেশি। কিন্তু ফিরতি বলে ফেডেরিকো ডিমারকো কোন ভুল করেননি। ৭১ মিনিটে বদলী খেলোয়াড় ডেভিড ফ্রাত্তেসির গোলে ইন্টারের বড় জয় নিশ্চিত হয়। এ্যালেক্সিস সানচেজের ফ্রি-কিকে হেডের সাহায্যে ফ্রাত্তেসি দলের হয়ে চতুর্থ গোলটি করেন।

এই পরাজয়ে আটালান্টা বোলোনিয়ার থেকে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে।

 

একুশে সংবাদ/এস কে

Link copied!