বিশ্বকাপ ফুটবল লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পেরুকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
এই জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে আর্জেন্টাইনরা। নিজেদের মাঠে আজ ম্যাচ জিতলেও আগের ম্যাচের মতো অতটা নজরকাড়া পারফরম্যান্স দেখাতে পারেনি লিওনেল স্কালোনির দল।
ম্যাচে বল দখল আর আক্রমনে এগিয়ে থাকলেও কোনো ভাবেই গোলের দেখা পাচ্ছিলেন না মেসিরা। অবশেষে ৪৩ মিনিটে লাওতারো মার্টিনেজের গোলে লিড নেয় আলবিসেলেস্তেরা। ৬৫ মিনিটে পেনাল্টিতে সমতায় ফেরার সুযোগ পেয়েছিলো পেরু।
তবে তা কাজে লাগাতে পারেননি সফরকারীরা।
ফলে একমাত্র গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এদিকে আরেক ম্যাচে এখন উরুগুয়ের মোকাবেলা করছে ব্রাজিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে আছে ব্রাজিলিয়ানরা।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

