AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু ৫৪ জন


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১১:৫২ এএম, ১৯ জুন, ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু ৫৪ জন

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। ১৫২টি ফ্লাইটে তাদের এই প্রত্যাবর্তন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃত্যুর ঘটনাগুলো মক্কা, মদিনা ও জেদ্দায় ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা যায়, ফিরতি হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সবচেয়ে বেশি হাজি পরিবহন করেছে। সংস্থাটি ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।

এছাড়া সৌদি এয়ারলাইনস ২১ হাজার ৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৪ হাজার ৩ জন হাজি দেশে ফিরেছেন।

এ পর্যন্ত মোট ১৫২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৬টি, সৌদি এয়ারলাইনস ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজযাত্রীদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে ৬৬ হাজার ২৪৯টি চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা প্রদান করা হয়েছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!