AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৯ পিএম, ১০ জানুয়ারি, ২০২৬

২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ

হজযাত্রীদের টিকা গ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত মোট ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই টিকা গ্রহণের সুযোগ পাবেন হজযাত্রীরা।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ৬ জানুয়ারি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের হজে অংশগ্রহণে আগ্রহী হজযাত্রীদের জন্য টিকা গ্রহণের পূর্বশর্ত হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে সেগুলোর মধ্যে রয়েছে— ইউরিন আর/এম/ই, র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), এক্স-রে চেস্ট (পি/এ ভিউ) রিপোর্টসহ, ইসিজি রিপোর্টসহ, সিরাম ক্রিয়েটিনিন, সিবিসি (ইএসআরসহ) এবং ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং।

এছাড়া কোনো দুরারোগ্য বা জটিল রোগের সন্দেহ থাকলে অতিরিক্ত কিছু পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • হৃদযন্ত্রের গুরুতর সমস্যার সন্দেহে ইকোকার্ডিওগ্রাফি

  • কিডনি জটিলতায় সিরাম ক্রিয়েটিনিন ও কিডনি-ইউরেটার-ব্লাডার (KUB) আল্ট্রাসনোগ্রাম

  • লিভার সিরোসিসের ক্ষেত্রে পুরো পেটের আল্ট্রাসনোগ্রাম ও আপার জিআইটি এন্ডোস্কপি

  • দীর্ঘমেয়াদি ফুসফুসজনিত রোগ শনাক্তে স্পুটাম ফর এএফবি, বুকের সিটি স্ক্যান, সিরাম বিলিরুবিন, এসজিপিটি এবং অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত পরীক্ষা

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে দায়িত্বরত মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। টিকা গ্রহণ শেষে হজযাত্রীরা স্বাস্থ্য সনদ সংগ্রহ করবেন।

হজ সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!