AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যু


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
১১:৩৯ এএম, ২৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যু

যুক্তরাষ্ট্রে আট দিন ধরে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার শিকার হয়েছেন বলে জানা গেছে। তার ভাই জাহিদ হাসান প্রান্ত এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।

এ বিষয়ে জানতে চাইলে জাহিদ হাসান প্রান্ত বলেন, পুলিশ তাকে ফোন করে মৃত্যুর খবর দেয়। তারা জানায়, বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় পাওয়া একটি মৃতদেহের অংশের সঙ্গে ডিএনএ মিলেছে। তবে সম্পূর্ণ মরদেহ পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নয়।

এর আগে অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের মরদেহ উদ্ধারের কথা জানায়। এ ঘটনায় জড়িত সন্দেহে হিশাম আবুঘরবেহ (২৬) নামে নিহত জামিল আহমেদের রুমমেটকে আটক করে পুলিশ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) তারা পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে  নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। 

বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। ওইদিন সকালে জামিলকে সর্বশেষ দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি তার ছাত্রাবাসে, সময়টি ছিল সকাল ৯টার দিকে।

অন্যদিকে, নাহিদাকে সর্বশেষ দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে, সেদিন সকাল ১০টার দিকে। এরপর থেকেই তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারছিলেন না তাদের সহপাঠী বা পরিচিতরা।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!