AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কুয়েতে ড্রোন হামলা

আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে রাষ্ট্রদূত


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৭:৪৪ পিএম, ১ মার্চ, ২০২৬

আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে রাষ্ট্রদূত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্যে এবার ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় চার প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন।

আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিতে রোববার (১ মার্চ) কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

তিনি চিকিৎসাধীন প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে খোঁজ-খবর নেন।

আহত চারজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান, কুমিল্লা জেলার হোমনা থানার পাথালিয়া কান্দি গ্রামের বাসিন্দা দুলাল মিয়া।

জানা যায়, হামলার সময় বিস্ফোরণের আঘাতে এক প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লাগে। বাকি তিনজন বিস্ফোরণের ফলে ভেঙে পড়া কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এদিকে, ড্রোন হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব ফ্লাইট চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!