AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওমানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামের চার ভাইয়ের মৃত্যু


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৯:৫৮ এএম, ১৪ মে, ২০২৬

ওমানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামের চার ভাইয়ের মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) স্থানীয় সময় সকালে ওমানের আল বাতিনাহ অঞ্চলের আল মিলিদ্দা আল মোছানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো. রাশেদ (৩৫), মো. শাহেদ (৩২), মো. সিরাজ (৩২) ও মো. শহিদ (৩২)। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজার পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের সন্তান।

ওমান পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্বজনরা জানান, নিহতদের মধ্যে সিরাজ ও শহিদের বুধবার রাতেই দেশে ফেরার কথা ছিল। দেশে এসে তাদের বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল। এ উপলক্ষে প্রয়োজনীয় কেনাকাটার জন্য চার ভাই একসঙ্গে গাড়ি নিয়ে বের হন।

পথে একটি পার্কিং এলাকায় গাড়ির ভেতরে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতদের একমাত্র জীবিত ভাই এনাম জানান, দেশে ফেরাকে কেন্দ্র করে পরিবারে আনন্দের পরিবেশ ছিল। কিন্তু কেনাকাটায় বের হয়ে এমন দুর্ঘটনায় চার ভাইকে হারাতে হবে, তা কেউ কল্পনাও করেননি।

এ ঘটনায় তাদের পরিবার ও এলাকায় গভীর শোক নেমে এসেছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!