AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল মান্নানকে শুভেচ্ছা



সাংবাদিক পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল মান্নানকে শুভেচ্ছা

মালদ্বীপে কর্মরত প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির পরিচিত মুখ আব্দুল মান্নান বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। শুএবার (১৪ মে) মালদ্বীপের রাজধানী Malé-এর একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজন করা হয় সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় সভার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা আব্দুল মান্নানের দীর্ঘদিনের সাংবাদিকতা, প্রবাসীদের অধিকার আদায়ে ভূমিকা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, মো: ফারুক হোসেন, মুক্তার হোসেনসহ মালদ্বীপে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং এনসিপি ডায়াসপোরা মালদ্বীপের আহ্বায়ক আব্দুলা আল মামুন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও News24 প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সহ-সভাপতি ওয়ান বিডি নিউজ এর প্রতিনিধি রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক ও Bangla TV প্রতিনিধি সোহেল রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের বসুন্ধরার প্রতিনিধি আবু জাহের।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও সাংবাদিকরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আব্দুল মান্নানের এই অর্জন মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক সমাজের জন্য গর্বের এবং ভবিষ্যতে প্রবাসী সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!