AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৫:১৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা

ইরান–ইসরাইলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিতে কাতারে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা বিবেচনায় নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী সবসময় হাতের কাছে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

এছাড়া কাতারের প্রচলিত আইন ও বিধি-বিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কাতার সরকারের জারি করা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে, কারণ এটি কাতারি আইনের পরিপন্থি।

জরুরি প্রয়োজনে কাতারে অবস্থানরত বাংলাদেশিরা দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ অথবা ইমেইল [email protected]-এ যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!