AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে কামানের গোলার শব্দে ইফতার


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৮:১৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

কুয়েতে কামানের গোলার শব্দে ইফতার

রমজান মানেই সংযম আর ত্যাগের মাস। তবে কুয়েতে এই মাসের অন্যতম প্রধান আকর্ষণ হলো ‍‍`মিডফা আল ইফতার‍‍` বা ইফতারের কামান। যান্ত্রিক এই যুগেও কুয়েত সিটি সংলগ্ন নায়েফ প্রাসাদে আজও কামানের বিকট শব্দে রোজাদাররা ইফতার করেন।

এক শতাব্দীর বেশি সময় ধরে চলা এই ঐতিহ্য দেখতে রামাদ্বান মাস এলেই ভিড় জমান শত শত মানুষ।

সূর্য পশ্চিম আকাশে হেলতে শুরু করলেই কুয়েত সিটির লিবারেশন টাওয়ারের কোল ঘেঁষে অবস্থিত ঐতিহাসিক নায়েফ প্রাসাদে বাড়তে থাকে প্রাণের স্পন্দন। সারাদিনের রোজা শেষে এক মুহূর্তের প্রতীক্ষা—কখন গর্জে উঠবে সেই প্রাচীন কামান।

কুয়েতে এই ঐতিহ্যের যাত্রা শুরু হয়েছিল ১৯০৭ সালে, তৎকালীন শাসক শেখ মোবারক আল সাবাহ-এর হাত ধরে। দীর্ঘ ১১৯ বছর ধরে আজও এক চুলও পরিবর্তন হয়নি সেই নিয়মের। কুয়েত টেলিভিশনে লাইভ সম্প্রচারের মাধ্যমে সারা দেশ এই দৃশ্য দেখে নিজেদের ইফতার শুরু করেন।

কামানের গোলাছুড়া দেখতে আসা কুয়েতের এক নাগরিক জানান, আমরা প্রতিবছরই স্বপরিবারে এখানে আসি। ছোটবেলায় বাবার হাত ধরে আসতাম, এখন সন্তানদের নিয়ে আসি। এই কামানের শব্দ শুধু একটি সংকেত নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

জানা যায়,বর্তমানে যে কামানটি ব্যবহৃত হচ্ছে, সেটি ১৯৯২ সালে বাহরাইনের রাজার পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া। বিশেষ লাল ইউনিফর্ম পরা তিনজন গানার যখন নিখুঁতভাবে গোলা ছোড়েন, তখন চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে। কামানের ধোঁয়া আর শব্দের মিশেলে এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়, যা দেখতে স্থানীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীও ভিড় করেন।

নিরাপত্তার স্বার্থে দর্শক ও কামানের মাঝে নির্দিষ্ট দূরত্ব রাখা হলেও এর আবেদন বিন্দুমাত্র কমেনি। বরং প্রযুক্তির চরম উৎকর্ষের এই সময়েও কুয়েত তার এই প্রাচীন ঐতিহ্যকে পরম মমতায় আগলে রেখেছে।১৯৫৩ সাল থেকে এটি সেফ প্যালেস থেকে সরিয়ে বর্তমান নায়েফ প্রাসাদে আনা হয়।

আধুনিকতার ভিড়ে কুয়েতের এই কামান উৎসব মনে করিয়ে দেয় তাদের পূর্বপুরুষদের সরল জীবনযাত্রা আর ধর্মীয় সংস্কৃতির প্রতি অগাধ শ্রদ্ধার কথা। নায়েফ প্রাসাদের এই গর্জন যেন কেবল ইফতারের সংকেত নয়, এটি ভ্রাতৃত্ব আর আনন্দের এক অনন্য মিলনমেলা।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!