AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্যায় ক্ষতিগ্রস্ত মোজাম্বিকের পাশে দাঁড়াল বাংলাদেশ


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১১:১৪ এএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত মোজাম্বিকের পাশে দাঁড়াল বাংলাদেশ

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মোজাম্বিকের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে দেশটিকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সরকার। সরকারের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শাফি মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রী মানুয়েলা দোস সান্তোস লুকাসের হাতে বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকার সমপরিমাণ একটি চেক হস্তান্তর করেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মোজাম্বিকের রাজধানী মাপুতোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। দীর্ঘ এক মাসের টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মোজাম্বিকে ব্যাপক ফসলহানি, জীবিকা ধ্বংস এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এতে দেশটিতে মারাত্মক মানবিক সংকট দেখা দিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আহ্বান জানায় মোজাম্বিক সরকার।

চেক হস্তান্তর অনুষ্ঠানে হাইকমিশনার শাহ আহমেদ শাফি মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত এই দুর্দশা কাটিয়ে ওঠার জন্য শুভকামনা জানান।

তিনি বলেন, এই সহায়তা মূলত মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশ সরকারের সংহতির একটি প্রতীক।

এ সময় মোজাম্বিকে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইউসুফ মিরালি উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!