AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত


Ekushey Sangbad
ওমর ফারুক খোন্দকার (অনিক), মালদ্বীপ
০১:২৭ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

মালদ্বীপে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

মালদ্বীপে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বনির্ভর বাংলার রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০‍‍`তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।

সহ-সভাপতি এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দলটির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলতাফ হোসেন, মো. ফারুক, আলমগীর মজুমদার, মো. মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল আলম, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী, দপ্তর সম্পাদক ওমর ফারুক খোন্দকার, সেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ও অষ্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক জামাল খান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সভাপতি খলিলুর রহমান বলেন,দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, যা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।

এসময় তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দেশে এবং প্রবাসে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার পাশাপাশি ভোটারদের কাছে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা তুলে ধরে জনগণকে উদ্বুদ্ধ করারও আহবান জানান তিনি।

আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটাসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে অবস্থানরত মালদ্বীপ বিএনপিও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!