AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৪:৪৬ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বিদেশের মাটিতে লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আলোচনা এবং তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন দূতাবাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন শেষে দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত আলোচনা পর্বে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি, বিশ্বশান্তি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মহান মুক্তিযুদ্ধভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের অনুভূতি আরও জাগ্রত করে। এর মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!