বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন।
আজ (১১ জানুয়ারি) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মার্কিন দলের নেতৃত্বে ছিলেন সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি গম্বিস। সঙ্গে ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইচ ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল, চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী এবং নিউইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সাল আলম।
জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন আমিরের সঙ্গে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম।
জামায়াতে ইসলামী একটি বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয় আলোচনা করা হয়। এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও দৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

