AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভর্তি পরীক্ষার জন্য জামায়াতের মহাসমাবেশ স্থগিত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৫৯ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

ভর্তি পরীক্ষার জন্য জামায়াতের মহাসমাবেশ স্থগিত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। আজ রোববার সন্ধ্যার পর দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

জামায়াতের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ারের পক্ষে এ বিবৃতি দেওয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

একুশে সংবাদ/ওজি

 

Link copied!