AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৫ এএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি বর্তমানে একটি সংকটজনক সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে হঠাৎ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে—এমনটা বলা যাচ্ছে না। বরং তার অবস্থা এখনো গুরুতর। চিকিৎসা ও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি যদি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলেই পরবর্তী সময়ে উন্নতির আশা করা যেতে পারে।

এর আগে রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। তারা দীর্ঘ সময় তার শয্যাপাশে ছিলেন বলেও জানান ডা. জাহিদ।

তিনি বলেন, শারীরিক অবস্থার ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে প্রথমে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে জটিল হয়ে ওঠে।

চিকিৎসা প্রসঙ্গে ডা. জাহিদ জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত রয়েছেন। এ চিকিৎসা প্রক্রিয়ায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও অংশ নিচ্ছেন।

বর্তমানে বিএনপি চেয়ারপারসন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জানিয়ে তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডা. জাহিদ আরও বলেন, চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালন করছেন, এজন্য তাদের প্রতিও ধন্যবাদ জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!