AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তোফায়েল আহমেদের প্রথম জানাজা আজ বাদ মাগরিব ধানমণ্ডিতে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৩ পিএম, ১ জুন, ২০২৬

তোফায়েল আহমেদের প্রথম জানাজা আজ বাদ মাগরিব ধানমণ্ডিতে

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা আজ রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও রাজনৈতিক সহকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

এরই মধ্যে গোসলের জন্য তার মরদেহ ধানমণ্ডির ১২/এ এলাকার তাকওয়া মসজিদে নেওয়া হয়েছে। সেখানে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ভোলা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হেমায়েত উদ্দিন জানান, জানাজার পর মরদেহ রাতে স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় নেওয়া হবে। সেখানে ভোলা জিলা স্কুল মাঠে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিকভাবে নিজ গ্রামের বাড়িতে মা–বাবার কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।

তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর গুরুতর অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!