বৃহস্পতিবার ৪ জুন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
পরিদর্শনকালে তিনি মনোহরদী থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এছাড়াও তিনি উপজেলার খালখনন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও চলমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। প্রকল্পগুলোর কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক জনগণের জন্য দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।সরকারি দপ্তরসমূহের কার্যক্রম তদারকি এবং উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়নে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

