AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাব্বির


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০৩:৪৮ পিএম, ৫ মে, ২০২৬

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাব্বির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোনার কৃতি সন্তান জাকারিয়া হোসাইন (সাব্বির)।

সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে এই ঘোষণা নিশ্চিত করা হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-এর স্বাক্ষরিত ওই পত্রে সাব্বিরসহ বেশ কয়েকজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।

জাকারিয়া হোসাইন সাব্বির নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সন্তান। তার পিতা দেলোয়ার হোসেন। তিনি নেত্রকোনার বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়নরত আছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

সংগঠনের নেতাকর্মীরা জানান, সাব্বির দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। রাজপথের আন্দোলন এবং সাংগঠনিক প্রতিটি কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি নজর কেড়েছে শীর্ষ নেতৃত্বের। তার এই পদায়নকে তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ন এবং ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!