লক্ষ্মীপুর শহরের বারাকাহ মাল্টিকেয়ার হাসপাতাল, উপশম হাসপাতাল, লক্ষ্মীপুর মা ও শিশু প্রাইভেট হাসপাতাল ও মেডিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে এই অভিযানের নেতৃত্ব দেন। এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: নাহিদ রায়হান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, লাইসেন্স না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ভোক্তার জীবনের ঝুঁকি সৃষ্টি করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী উপশম কে ১৫০০০ টাকা, বারাকাহ হাসপাতাল কে ৫০০০ টাকা, মা ও শিশু কে ৫০০০ এবং মেডিক্যাল সার্ভিসেস প্রাইভেট কে ৫০০০ টাকা করে মোট ২৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বলে সন্ধায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, লাইসেন্স না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ভোক্তার জীবনের ঝুঁকি সৃষ্টি করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার জেলা প্রশাসন অভিযান চালিয়ে মোট ২৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

