AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগ নেতার সহায়তায় জমি দখল, চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৩১ পিএম, ৯ জুলাই, ২০২৬

আওয়ামী লীগ নেতার সহায়তায় জমি দখল, চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

জায়গা-জমি নিয়ে পারিবারিক ঝামেলা প্রায় সবখানে। ব্যতিক্রম নয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির ক্ষেত্রেও। তার অভিযোগ, তাদের জমি দখল করে রেখেছেন তারই চাচা।

বৃহস্পতিবার গতকাল রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে বিষয়টি সামনে এনেছেন গায়িকা। সঙ্গে ন্যানসি লেখেন, ‘নড়াইল জেলার বড়দিয়া, আমার গ্রামের বাড়ি।

ওখানে বাসস্ট্যান্ডের সঙ্গে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামী লীগের আমলে সেজ চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় দখল করেছিল।’

ন্যানসি জানান, ওই সময়ে স্থানীয় প্রশাসনের সহায়তা চাইলেও তা পাননি। শিল্পী লিখেছেন, ‘আইনি সহায়তা পাইনি। সম্প্রতি আমার বড় ভাই গিয়েছিল, প্রথমে চাচা গেট খুলতেই রাজি হয়নি! সামনের খাস জমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছে সেটা আপনারাই দেখুন।’

শেষে ন্যানসি ইঙ্গিত করেন, বিষয়টি নিয়ে শিগগিরই জোরালো পদক্ষেপ নেবেন। ন্যায় বিচারের প্রত্যাশাও রাখছেন তিনি।

ন্যানসির ওই পোস্টে অনেকেই মামলা করার পরামর্শ দিয়েছেন। উত্তরে গায়িকা বলেছেন, ‘করেছিলাম, লাভ হয়নি। সে তখন রাজনৈতিক জোর খাটিয়ে ২০২১ সালে পুরো জায়গা বাউন্ডারি করে দখল নেয়।’

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা বঞ্চনার শিকার হয়েছেন বলেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন ন্যানসি।

এমনকি নিজের পেশাগত কাজেও অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন। তবে এখন তিনি পুনরায় গানে সরব। নতুন গান ও অনুষ্ঠানে তাকে পাওয়া যাচ্ছে প্রায়ই।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!