AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরীমণির গল্পে অভিনয়ের ইচ্ছা দীঘির


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪৩ পিএম, ১৬ জুন, ২০২৬

পরীমণির গল্পে অভিনয়ের ইচ্ছা দীঘির

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তার ব্যক্তিজীবন থেকে শুরু করে অভিনয়জীবনের নানা অধ্যায় নিয়েই চলে আলোচনা।

এবার পরীমণির জীবনকাহিনি অবলম্বনে নির্মিত কোনো চলচ্চিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি জানান, সুযোগ পেলে পর্দায় পরীমণির চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চান।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে পরীমণির বায়োপিকে কাজ করার এই আগ্রহের কথা জানান তিনি। পডকাস্টে দীঘি বলেন, ‘আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। হ্যাঁ, মানে আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম মনে হয় পরী আপু বলেছিল যে ‘আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।’’

দীঘির ভাষ্যে, ‘কিস্তু আমার মনে হয় তার বায়োপিক যদি হয় এটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড এন্টারটেইনিং বায়োপিক, এরকম হবে। অ্যান্ড আমি করতে চাই, এক্স্যাক্টলি।’

দীঘির এমন মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই পরীমণির জীবনের গল্প পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করছেন, আবার কেউ কেউ দীঘিকে এই চরিত্রের জন্য মানানসই বলেও মন্তব্য করছেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দীঘি। পরবর্তীতে প্রধান অভিনেত্রী হিসেবেও চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। অন্যদিকে, পরীমণি নিজের অভিনয় ও ব্যক্তিগত নানা চড়াই-উতরাইয়ের কারণে সবসময়ই থাকেন খবরের শিরোনামে। এখন দেখার বিষয়, ভবিষ্যতের রূপালী পর্দায় পরীমণির চরিত্রে দীঘির এই স্বপ্ন সত্যি হয় কি না।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!