AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিকেলের নাস্তা বাছুন বুঝেশুনে


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০১:৩৪ পিএম, ১৬ জুন, ২০২৬

বিকেলের নাস্তা বাছুন বুঝেশুনে

ওজন কমাতে শুধু তিন বেলার খাবারের দিকে নজর দিলেই যথেষ্ট নয়। অনেকেই দুপুর ও রাতের খাবারে স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করেন, কিন্তু বিকেলের নাস্তায় মোমো, চাউমিন বা অন্যান্য উচ্চ-ক্যালরিযুক্ত খাবার খেয়ে ফেলেন। এতে ওজন কমানোর প্রচেষ্টা অনেকটাই ব্যাহত হতে পারে।

সঠিক খাবার নির্বাচন করার ক্ষেত্রে নাস্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর স্ন্যাকস শুধু ক্ষুধা মেটায় না, বরং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে, শরীরে শক্তি জোগাতে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতেও সাহায্য করে। তাই ওজন নিয়ন্ত্রণ ও সুস্থ থাকার জন্য সচেতনভাবে পুষ্টিকর ও সুষম স্ন্যাকস বেছে নেওয়া জরুরি।

ছোলা ভাজা
সস্তা ও পুষ্টিকর স্ন্যাকস। এটি সহজলভ্য এবং প্রোটিন সমৃদ্ধ। ছোলা ভাজা খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। এতে থাকা ফাইবার হজমের সমস্যা দূর করে। এক মুঠো ছোলা ভাজা খেলেই পেট ভরে যাবে। এর সঙ্গে এক বাটি মুড়ি বা চাল ভাজা খেতে পারেন। ছোলা ভাজা ছাড়া মাখানাও খেতে পারেন। এই খাবারও পুষ্টিতে ভরপুর। কিন্তু ছোলা ভাজার তুলনায় দাম বেশি।

বাদাম ও বীজ
আজকাল বাজারে ‘নাট ও সিডস মিক্স’-এর চাহিদা বেড়েছে। কাঠবাদাম, চিনাবাদাম, চিয়া সিডস, কুমড়োর বীজ—এগুলো পরিমাণে কম হলেও পুষ্টিগুণে ভরপুর। এতে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং মিনারেল রয়েছে। এগুলো নানা উপায়ে শরীরে উপকারিতা প্রদান করে। এক চামচ খেলেই পেট ভরে যায়। তার বেশি না খাওয়াই ভালো।

ফ্রুটস স্ন্যাকস
গরমে জলখাবার হিসেবে বিভিন্ন ধরনের ফল বেছে নিতে পারেন। আম সঙ্গে দই, আপেলের সঙ্গে পিনাট বাটার, তরমুজের সঙ্গে চিজ বা পনির, পাকা পেঁপে, দই দিয়ে বেরি জাতীয় ফল ইত্যাদি খেতে পারেন। এ ছাড়া যে কোনও ফল গোটা খেতে পারেন। এতে পেট ভরবে এবং শরীরে শক্তি জোগাবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!