AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা-ইসলামাবাদের আগ্রহ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০০ পিএম, ৯ মে, ২০২৬

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা-ইসলামাবাদের আগ্রহ

বাংলাদেশ-পাকিস্তান বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে। দুই দেশই পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।

শনিবার (৯ মে) ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নকভির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের এক প্রাতঃরাশ বৈঠকে এই ঐকমত্য পোষণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই মন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। সাম্প্রতিক সময়ে দুদেশের কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগের গতিশীলতায় সন্তোষ প্রকাশ করে তারা সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও তারা একমত হন।

আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, দক্ষিণ এশিয়ার সমৃদ্ধির জন্য সার্ক-কে (SAARC) পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। উভয় পক্ষই একমত পোষণ করেন যে, এ অঞ্চলের জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার কোনো বিকল্প নেই।.

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!