AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শান্ত-মুমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৪ পিএম, ৮ মে, ২০২৬

শান্ত-মুমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

মাত্র ৩১ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুটা ভালো না হলেও, অভিজ্ঞ মুমিনুল হককে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। শান্ত-মুমিনুলের জুটি আরও আগেই হাফসেঞ্চুরি পার করেছিল। এখন পর্যন্ত দুজন মিলে ৯৫ বলে ৭০ রান যোগ করেছেন।

রান তুলেছেন প্রায় সাড়ে ৪ গড়ে। শান্ত ৫০ বলে ৩৯ এবং মুমিনুল ৫৭ বলে ৩১ রানে অপরাজিত আছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!