AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত



ভালুকায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কৃষিখাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’।

মঙ্গলবার (১৬ জুন) সকালে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার মিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা মহিলা দলের সভাপতি শামীমা রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন এবং বিএনপি নেতা আনোয়ার ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের কৃষি ব্যবস্থাকে আরও বাণিজ্যিক, পুষ্টিসমৃদ্ধ ও জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নতুন কৃষি উদ্যোক্তা তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার এ প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য।

বক্তারা আরও বলেন, টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রদর্শিত বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী কৃষি উপকরণ ও কৃষিভিত্তিক স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!