AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শার্শায় ধর্ষন মামলার আসামি আটক ৩, পালাতক ২


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
০৭:৩১ পিএম, ১৬ জুন, ২০২৬

শার্শায় ধর্ষন মামলার আসামি আটক ৩, পালাতক ২

শার্শায় দায়ের হওয়া প্রবাসির স্রীকে গণধর্ষণ মামলার তিন আসামিকে মামলা রুজুর মাত্র দুই ঘণ্টার মধ্যে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত আরো ২জন পলাতক আসামিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা উপজেলার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের এক নারী (৩৮) গত ১৫ জুন শার্শা থানায় পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ঘরের শয়নকক্ষে নিয়ে যায়।

সেখানে এক আসামি তাকে ধর্ষণ করে। পরে অন্য আসামিরা তাকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি গণধর্ষণ মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর যশোর জেলা পুলিশ সুপার ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামিদের দ্রুত আটকের নির্দেশনা দেন।

পুলিশ জানায়, শার্শা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার তিন আসামি-মো. হাসিব আল হাসান (১৯), আঃ রহমান ওরফে ইমন (২৪) এবং মেহেদী হাসান টুটুল (২৫)-কে শার্শা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে আটকেরর জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে শার্শা থানা সূত্রে জানা গেছে ৷

 

একুশে সংবাদ/ওজি

Link copied!