AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল



শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্রীমঙ্গল উপজেলায় আগমন উপলক্ষে শ্রীমঙ্গল শহরে মঙ্গলবার (১৬ জুন) স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদ্যসাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু।

বিকেলে মিছিলটি শাপলাবাগ থেকে শুরু হয়ে হবিগঞ্জ রোড ও শ্রীমঙ্গল চৌমুহনা প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশনে এসে সমাবেশে মিলিত হয়।


মিছিল ও পরবর্তী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদ্যসাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু। সমাবেশে আগামীকালের অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর জনসভা সফল করার আহবান জানানো হয়। মিছিলে বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!