AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না: পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৫ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট অব্যাহত থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সংকট মোকাবেলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট অর্থনীতি ও সমাজের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এ প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা জরুরি।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় পরিবর্তন আসায় বিদ্যমান নিরাপত্তা কাঠামো নতুন করে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা, উন্নয়ন অর্জন ধরে রাখা এবং চলমান সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, প্রযুক্তি—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা—বর্তমানে উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার উদ্যোগের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও ডিজিটাল বাণিজ্যের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করা সম্ভব হবে। একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে (এমএসএমই) শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক বাজারে সংযুক্ত করা যাবে।

আঞ্চলিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির জন্য ভারত মহাসাগরের গুরুত্ব উল্লেখ করে তিনি আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!