AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২১ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় সংসদের চলমান অধিবেশন থেকে বিরোধী দল আবারও ওয়াকআউট করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে কয়েকটি ‘গণবিরোধী’ বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না। এ কারণেই তারা সংসদ থেকে বেরিয়ে যাচ্ছেন।

এরপর তিনি জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের পর ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। তিনি বলেন, আইন প্রণয়নের বিভিন্ন ধাপে বিরোধী দল অংশগ্রহণ করেছে এবং কিছু ক্ষেত্রে সমর্থনও দিয়েছে। সেই প্রেক্ষাপটে ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বিরোধী দল মাগরিবের নামাজের পর আবারও অধিবেশনে অংশ নেবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!