AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৮ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের মধ্যে যা কিছু চুক্তি ও সমঝোতা রয়েছে, তা স্বচ্ছভাবে প্রকাশ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। সাম্প্রতিক বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস পাওয়া গেছে। বর্তমানে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ এবং তাদের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি আলোচনায় উঠে আসে।

জ্বালানি খাতে সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে সাশ্রয়ী দামে জ্বালানি আমদানির বিষয়েও আলোচনা চলছে।

তিনি জানান, ভারত, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র—সব উৎসই বিবেচনায় রয়েছে এবং সবচেয়ে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো নির্দিষ্ট দেশ চূড়ান্ত হয়নি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!