লিবিয়া থেকে ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেরত আসাদের মধ্যে ১১৩ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার এবং ৬২ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। তাদের মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
জানা গেছে, এই বাংলাদেশিদের বেশিরভাগই অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম কর্মকর্তারা প্রত্যাবাসিতদের স্বাগত জানান। আইওএম তাদের প্রাথমিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অন্যান্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

